সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হন ময়মনসিংহ থেকে, চতুর্থ ঢাকা— কারা আছেন শীর্ষ ১০ জেলার তালিকায়?

০৪ মে ২০২৬, ০৯:৩৪ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০১:৪৮ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের সংখ্যায় অন্য সব জেলাকে ছাপিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। সর্বশেষ চার বিসিএসে (৪৪তম, ৪৫তম, ৪৮তম, ৪৯তম) চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৭ হাজার ৬৫১ জনের মধ্যে ময়মনসিংহ জেলা থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১৬ জন। সদ্য প্রকাশিত পিএসসির বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এছাড়া শীর্ষ ১০ জেলার তালিকায় দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম (৪০১ জন), তৃতীয় স্থানে কুমিল্লা (৩৭৪ জন), চতুর্থ স্থানে ঢাকা (৩৪৯ জন), পঞ্চম স্থানে বগুড়া (২৫৯ জন), ষষ্ঠ স্থানে রাজশাহী (২৩০ জন), সপ্তম স্থানে টাঙ্গাইল (২১৪ জন), অষ্টম স্থানে রংপুর (২০৩ জন), নবম স্থানে কিশোরগঞ্জ (১৮২ জন), দশম স্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা (১৭৭ জন)।  

বিসিএসের জেলা ভিত্তিক পরিসংখ্যান 
৪৪তম বিসিএসে ময়মনসিংহ জেলা থেকে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১১০ জন। একই বিসিএসে চট্টগ্রাম থেকে ৬৩ জন, কুমিল্লা থেকে ৭৬ জন, ঢাকা থেকে ৬৪ জন, বগুড়া থেকে ৫৪ জন, রাজশাহী থেকে ৫৩ জন, টাঙ্গাইল থেকে ৪৭ জন, রংপুর থেকে ৩৯ জন, কিশোরগঞ্জ থেকে ৩৯ জন ও সিরাজগঞ্জ থেকে ১১৭ জন সুপারিশ পান।

৪৫তম বিসিএসেও এগিয়ে থাকা ময়মনসিংহ জেলা থেকে ১৩০ জন, চট্টগ্রাম থেকে ৮২ জন, কুমিল্লা থেকে ৬৭ জন, ঢাকা থেকে ৭৪ জন, বগুড়া থেকে ৬৩ জন, রাজশাহী থেকে ৪৯ জন, টাঙ্গাইল থেকে ৫৭ জন, রংপুর থেকে ৬৫ জন, কিশোরগঞ্জ থেকে ৪৬ জন ও সিরাজগঞ্জ থেকে ৩৫ জন সুপারিশপ্রাপ্ত হন।

৪৮তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে ক্যাডার পদে সবচায়ে বেশি ২২৯ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম জেলা থেকে। এই বিসিএসে ময়মনসিংহ জেলা কিছুটা পিছিয়ে (১৪৬ জন) তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে ২০১ জন, ঢাকা থেকে ১৯২ জন, বগুড়া থেকে ১২৫ জন, রাজশাহী থেকে ১১৩ জন, টাঙ্গাইল থেকে ৮৯ জন, রংপুর থেকে ৯৩ জন, কিশোরগঞ্জ থেকে ৮০ জন ও সিরাজগঞ্জ থেকে ৮১ জন সুপারিশ পান। 

৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএসেও ময়মনসিংহ জেলা থেকে সবচেয়ে বেশি ৩২ জন ক্যাডার হিসেবে সুপারিশ পান। এরপরেই রয়েছে কুমিল্লা জেলা (৩০ জন)। এই বিসিএসে চট্টগ্রাম থেকে ২৭ জন, ঢাকা থেকে ১৯ জন, বগুড়া থেকে ১৭ জন, রাজশাহী থেকে ১৫ জন, টাঙ্গাইল থেকে ২১ জন, রংপুর থেকে ৬ জন, কিশোরগঞ্জ থেকে ১৭ জন ও সিরাজগঞ্জ থেকে ১৯ জন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। 

অন্যদিকে বিভাগভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। চারটি বিসিএসে এই বিভাগ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫৬৫ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেট বিভাগ থেকে; মাত্র ২২৯ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১ হাজার ৪৭১ জন), তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ (১ হাজার ২০০ জন)। এরপর যথাক্রমে খুলনা (৯৮৬ জন), রংপুর (৯২৯ জন), ময়মনসিংহ (৮০৯ জন) এবং বরিশাল বিভাগ (৪৬২ জন)।  

বিসিএসের বিভাগ ভিত্তিক চিত্র

৪৪তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩১৯ জন। এই বিসিএসে রাজশাহী থেকে ২৭৫ জন, চট্টগ্রাম থেকে ২৭৯ জন, খুলনা থেকে ২১১ জন, বরিশাল থেকে ১১৭ জন, সিলেট থেকে ৩৮ জন, রংপুর থেকে ২৩৬ জন এবং ময়মনসিংহ থেকে ২০১ জন সুপারিশ পান।

৪৫তম বিসিএসেও এগিয়ে থাকা ঢাকা বিভাগ থেকে ৩৭৯ জন, রাজশাহী থেকে ২৭১ জন, চট্টগ্রাম থেকে ২৯১ জন, খুলনা থেকে ২২৯ জন, বরিশাল থেকে ১০২ জন, সিলেট থেকে ৫৭ জন, রংপুর থেকে ২৪২ জন এবং ময়মনসিংহ থেকে ২৩৬ জন সুপারিশপ্রাপ্ত হন।

৪৮তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে সবচেয়ে বেশি ৭৭৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। এরপরেই রয়েছে ঢাকা বিভাগ; এখানে মোট ক্যাডার হয়েছে ৭২৭ জন। এছাড়া চট্টগ্রাম থেকে ৭৭৮ জন, রাজশাহী থেকে ৫৫৭ জন, খুলনা থেকে ৪৬০ জন, রংপুর থেকে ৩৬৩ জন, ময়মনসিংহ থেকে ২৯৮ জন, বরিশাল থেকে ২০৬ জন এবং সিলেট থেকে ১১১ জন সুপারিশ পান। 

৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএসে ঢাকা বিভাগ থেকে ১৪০ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হন। এই বিসিএসে চট্টগ্রাম থেকে ১২৩ জন, রাজশাহী থেকে ৯৭ জন, খুলনা থেকে ৮৬ জন, বরিশাল থেকে ৩৭ জন, সিলেট থেকে ২৩ জন, রংপুর থেকে ৮৮ জন এবং ময়মনসিংহ থেকে ৭৪ জন সুপারিশপ্রাপ্ত হন।

ট্যাগ: বিসিএস
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9