বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল

১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৫ PM
কারওয়ান বাজার মেট্রো স্টেশন

কারওয়ান বাজার মেট্রো স্টেশন © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যাওয়ায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রো চলাচল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল। তিনি বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।

যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেল আবার চলাচল শুরু হবে বলে জানান তিনি। 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬