যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নিহত ২

০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৩ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০), তবে নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে তিনি মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় একটি ট্রাককে অত্যন্ত বেপরোয়া গতিতে উল্টোপথে যেতে দেখেন তিনি। এর মাত্র ৩০ সেকেন্ডের মাথায় ট্রাকটি সামনে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চালক ও যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে চালক দাবি করেন, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় অন্য একটি ট্রাক তার ট্রাককে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই ট্রাকটিকে ধরতেই তিনি উল্টোপথে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

যাত্রাবাড়ী দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপা, নিহত ২, ঢাকা মেডিকেল, উল্টোপথে গাড়ি চালনা, অটোরিকশা দুর্ঘটনা

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬