খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

০৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
নিহত মৌমিতা হালদার

নিহত মৌমিতা হালদার © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় পুলিশ কারটি শনাক্ত করেছে, তবে চালক এখনও পলাতক রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তারা দোষীর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬