নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

০২ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামের এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে মাইজদী-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের কামলা বাড়ির মো. সাখায়েত উল্যার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি মাইজদী বাজার এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ চলন্ত বাস থেকে সড়কে পড়ে যান। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মধ্যে বিরাজ করছে গভীর শোক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে তিনি নিহত হয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9