ঝিনাইদহে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

০২ এপ্রিল ২০২৬, ০১:০৬ PM
শিশু মোস্তাফিজুর রহমানের মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়

শিশু মোস্তাফিজুর রহমানের মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে মাটি টানা ট্রাক্টরের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত মোস্তাফিজুর রহমান স্থানীয় আব্দুস সামাদের ছেলে ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে বিকেলে দুই ভাই বাইসাইকেলে পারশ্রীরামপুর মাঠের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালী মাঠের গভীর নলকূপের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটি টানা ট্রাক্টর দেখে তারা থেমে যায়। এ সময় পেছনে বসা মোস্তাফিজুর ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আটক ট্রাক্টরচালককে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9