পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ AM
নিহত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ

নিহত ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ © সংগৃহীত

আধিপত্য বিস্তারের জেরে পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে ‘সূর্য সংঘ ক্লাব’-এ আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের একদল লোক সেখানে উপস্থিত হয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা সোহাগকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানান, হামলার ঠিক কিছুক্ষণ আগে সূর্য সংঘ ক্লাব এলাকা লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হামলায় নিহতের মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার নেপথ্যে থাকা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬