মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

২৪ মার্চ ২০২৬, ০৯:১১ PM
মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিনুজ্জামান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

মৃত মাহিনুজ্জামান পৌর এলাকার দারিয়াপুর-স্কুলপাড়ার বাসিন্দা রোকোনুজ্জামান রোকনের ছেলে এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি।

জানা গেছে, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান জোরদার করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বিকাল সাড়ে ৪টার দিকে মহানন্দা নদী থেকে মাহিনুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহিন ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬