ভোটকেন্দ্রে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে এই নাশকতা চালায়।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নেত্রকোনা সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুরাতন ভবনের একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। জানালার গ্রিল দিয়ে ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগানো হয় বলে ধারণা করা হচ্ছে।

ওই ভবনে আসন্ন নির্বাচনের জন্য মোট চারটি বুথ স্থাপনের কথা ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কক্ষটির ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান, লাইটসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। ঘটনার পর নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

পুলিশের জানিয়েছে, ভোটকেন্দ্রের একটি বুথের পিছনের জানালা দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9