নির্বাচন করতে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ PM
বিএনপির তিন প্রার্থী

বিএনপির তিন প্রার্থী © টিডিসি সম্পাদিত

ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনের বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিন প্রার্থী নির্বাচন করতে আর কোনো বাধা থাকবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য দিন ঠিক করেছিলেন।

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করেন। এরপর ৫ ফেব্রুয়ারি নাহিদ লিভ টু আপিল করেন। আপিলের শুনানি নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়নপত্র বাতিল চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল আদালতে আপিল করেছিলেন। আজ শুনানি শেষে আদালত সেটিও খারিজ করেছেন।

বগুড়া-১ আসনের বিএনপির কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিলগুলো পরে প্রত্যাহার করা হয়। এরপর জামায়াতের প্রার্থী সাহাবুদ্দিন কাজী হাইকোর্টে রিট করেন, যা খারিজ করা হয়। এর বিরুদ্ধে করা লিভ টু আপিল নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

গুগল ফটোজে ছবি-ভিডিও রাখার নতুন নিয়ম, বন্ধ হলো ড্রাইভের সুব…
  • ১৯ আগস্ট ২০২৬
একজন শিক্ষক কি পরিমাণ ভয়ংকর হইতে পারেন সেটা চাক্ষুষ দেখলাম
  • ১৯ আগস্ট ২০২৬
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্নহত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশি
  • ১৯ আগস্ট ২০২৬
মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএ…
  • ১৯ আগস্ট ২০২৬
জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬