নির্বাচন করতে বাধা নেই কুমিল্লা বিএনপির এক প্রার্থীর

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ PM
নির্বাচন করতে বাধা নেই কুমিল্লা বিএনপির এক প্রার্থীর

নির্বাচন করতে বাধা নেই কুমিল্লা বিএনপির এক প্রার্থীর © সংগৃহীত

 এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিন প্রার্থী নির্বাচন করতে আর কোনো বাধা থাকবে না। কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আর কোনো বাধা থাকবে না ওই আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। একই সঙ্গে ঢাকা-১১ ও বগুড়া-১ আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য দিন ঠিক করেছিলেন।

কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়নপত্র বাতিল চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল আদালতে আপিল করেছিলেন। আজ শুনানি শেষে আদালত সেটিও খারিজ করেছেন।

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করেন। এরপর ৫ ফেব্রুয়ারি নাহিদ লিভ টু আপিল করেন। আপিলের শুনানি নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে।

বগুড়া-১ আসনের বিএনপির কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিলগুলো পরে প্রত্যাহার করা হয়। এরপর জামায়াতের প্রার্থী সাহাবুদ্দিন কাজী হাইকোর্টে রিট করেন, যা খারিজ করা হয়। এর বিরুদ্ধে করা লিভ টু আপিল নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9