ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: রাশেদ খাঁন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ AM
বক্তব্য রাখছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন

বক্তব্য রাখছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন © টিডিসি ফটো

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, হত্যা, চাঁদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙ্গা জবাব দিবেন। তিনি বলেন, বিএনপি আজ ঐক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রাশেদ খাঁন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগষ্টের পর যারা হত্যা, চাঁদাবাজী ও হাটবাজার দখল করেছেন, তারা এখন ভোট কেনার চেষ্টা করছেন। কোন চাঁদাবাজদের এই আসনে ঠাঁই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে। 

সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

সমাবেশে সাবেক ছাত্রনেতা পৌর বিএনপি নেতা বাবুল আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের  মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,  লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্র নেতা মারুফ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9