আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা, মাটিভর্তি ট্রাক জব্দ

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
মাটি ভর্তি ট্রাক জব্দ

মাটি ভর্তি ট্রাক জব্দ © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের চৌমুহনী এলাকার টাওয়ার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় ৪ শতক জমিতে অবৈধভাবে পুকুর খনন করে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় নুর মোহাম্মদের পুত্র মো. মফিজ মিয়া (৪৫)। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ: আনোয়ারা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় গ্রেপ্তার ৫
  • ২৫ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬