কর্ণফুলীতে স্রোতে ভেসে গেল ১২ টন সামুদ্রিক মাছ 

০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ PM
কর্ণফুলী নদীতে জোয়ারের পানির স্রোত

কর্ণফুলী নদীতে জোয়ারের পানির স্রোত © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জোয়ারের পানির স্রোতে মাছভর্তি একটি সাম্পান ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর মেরিন ফিশারীজ জেটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না থাকলেও দূঘটনা কবলিত সাম্পানে থাকা প্রায় ১৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের পানির স্রোতে ভেসে যায়। 

জানা গেছে, এফ. ভি এলিয়েন্স-০১ থেকে টেন্ডারে মাছ কিনেন মেসার্স আবদুল মজিদ এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। টেন্ডারের পর বাজারজাত করতে সাম্পানে করে আনার সময় সাম্পানটি ইছানগর মেরিন ফিশারীজ জেটি এলাকায় পৌঁছালে অতিরিক্ত জোয়ারের পানির স্রোতে সাম্পানটি উল্টে যায়। সাম্পানটি ওই সময় প্রায় ১১-১৫ টন বিভিন্ন প্রজাতির মাছ ছিল। ভেসে যাওয়া মাছের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানা যায়। যদিও প্রায় এক কিলোমিটার গিয়ে সাম্পানটি মাঝিদের সহযোগিতায় উদ্ধার করা গেলেও মাছ স্রোতে ভেসে যায়। 

ভুক্তভোগী মেসার্স আবদুল মজিদ এন্ড সন্সের পক্ষে মো. সালাউদ্দিন বলেন, মাছগুলো টেন্ডারে নিয়েছিলাম আমরা। হঠাৎ সাম্পান ডুবে যায়। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মালিকপক্ষকে জানানো হয়েছে। জানিনা তারা কি করে। 

এ ব্যাপারে সদরঘাট নৌ-থানার ইনচার্জ মো. নেজাম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা এখন পর্যন্ত আমাদের কেউ জানাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬