শেখ হাসিনার সৈনিক বলে স্লোগান, গ্রেপ্তার ৩

১৮ অক্টোবর ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১০:২০ AM
আনোয়ারা থানা

আনোয়ারা থানা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়, আব্দুল কাদের (৫০), আরিফ (২০) এবং আব্দুল খালেক (২৮) নামের ওই তিন ব্যক্তিকে। 

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরিহিত ব্যক্তি রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলাদেশে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

গ্রেপ্তারকৃতদের জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ভিডিওর সূত্র অনুসরণ করে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।ভিডিওটির সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করেছে এবং ঘটনার তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950