ময়মনসিংহে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

০১ জানুয়ারি ২০২৬, ০২:২৬ PM
গ্রেপ্তার জুয়াড়ি

গ্রেপ্তার জুয়াড়ি © সংগৃহীত

অনলাইন জুয়ার বিস্তার রোধে ময়মনসিংহে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৩০)। তিনি ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, মোবাইল ফোনের পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বিদ্যানন্দ বদন ফকির মোড় এলাকায় মাহফুজুর রহমানের ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপস সংবলিত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ও রকেট) সংযুক্ত ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9