আখাউড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ইদন মিয়া গ্রেপ্তার

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ PM
গ্রেপ্তার ইদন মিয়া

গ্রেপ্তার ইদন মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযানে থানা এলাকা থেকে আটক হওয়া ওই নেতা স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

গ্রেপ্তার ইদন মিয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি জাবেদ উল আলম বলেন, রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মো. জাহেদুল কাদের ও এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইদন মিয়াকে আটক করেন।

তিনি আরও বলেন,  গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ইদন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬