আগ্নেয়াস্ত্র নিয়ে পালাচ্ছে দুইজন, পুলিশের চেকপোস্টে গ্রেপ্তার

১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ AM
অস্ত্রসহ গ্রেপ্তার ২

অস্ত্রসহ গ্রেপ্তার ২ © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর সময় পুলিশের চেকপোস্টে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

আরও পড়ুন: ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে একটি মিনিট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্রসহ মিনিট্রাক ও ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেন জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধি, কাল আন্দোলনে নামছেন চব…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল বোর্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9