ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ PM
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা © সংগৃহীত

ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তেহরানে আকস্মিক মিসাইল হামলা চালায় তারা। এদিন সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ঘোষণা পর এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরাকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে, ইরানের ওপর হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসাবে পরিচালিত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘পূর্বপ্রতিবন্ধক হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আইডিএফ জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, এমন সম্ভাবনায় এই পূর্বসতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬