মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশি অস্ত্র-গোলাবারুদসহ কারিগর আটক

২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫ PM
দেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আটক একজন

দেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আটক একজন © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে দেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড কক্সবাজারের মহেশখালী থানাধীন কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময়  ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ১ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়। 

লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, অভিযান থেকে জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ সাবডোমেইনের নিরাপত্তা নিয়ে প্রকাশিত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9