চাঁদা না পেয়ে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ওপর হামলা

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ PM
আহত ব্যবসায়ীকে হাসপাতালে নেয়া হয়

আহত ব্যবসায়ীকে হাসপাতালে নেয়া হয় © টিডিসি

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার ওরফে বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানোর অভিযোগও উঠেছে। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। 

আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকার বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ-পদবি জানা যায়নি।

আরও পড়ুন : ভোট দেওয়ার প্রশ্নে রাসূুল বলেছিলেন— ‘তোমার বাড়ির কাছে যে, বেদীন হলেও তার হক আগে’

বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন জানান, বসু কোম্পানি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বাজারে দোকান ও ইটভাটার ব্যবসা রয়েছে। ব্যবসা পরিচালনার সময় প্রায়ই বাহার তাদের কাছে চাঁদা দাবি করত। মটবি এলাকায় প্রায় ১ কোটি টাকার রাস্তার কাজ চলমান রয়েছে, সেখান থেকেও বাহার ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানালে বাহার তার অনুসারীদের নিয়ে ইটভাটায় গিয়ে বসু কোম্পানির মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 

এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় বসু কোম্পানিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ বলেন, বাহার একজন চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী। সে মূলত আমাকে মারতে এসেছিল এবং আমাকে অস্ত্র ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাশার বসু কোম্পানিকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, “বর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬