জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানাজা: বিএনপি নেতা মঞ্জুর এলাহী

০১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ PM
বিএনপি নেতা মঞ্জুর এলাহী ও খালেদা জিয়া

বিএনপি নেতা মঞ্জুর এলাহী ও খালেদা জিয়া © সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ড ছাপিয়ে যাবে।’ রবিবার (৩০ নভেম্বর) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। তবে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে জায়গা দখল করে আছেন, তার জানাজা সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের এই মাটিতেই থেকেছেন, জনগণের সাথে থেকেছেন।’

বক্তৃতার একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের মা, আর হাসিনা ফ্যাসিস্টের মা।’

মঞ্জুর এলাহী বলেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা এ মুহূর্তে কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি কামনা করে না, তবে বাস্তবতা হচ্ছে—এই দেশের জনগণ তার প্রতি যে ভালোবাসা রাখে, প্রয়োজনে সেই জানাজা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬