খালেদা জিয়ার সুস্থতা কামনায় চবি ছাত্রদলের দোয়া মাহফিল

৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩০ PM
খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে ছাত্রদলের দোয়া মাহফিল © টিডিসি

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মসজিদে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। 

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, চবির সভাপতি ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আল ফোরকান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফরুল্লাহ তালুকদার, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জাহিদুর রহমান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনসহ অনেকে। 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের কামনা। আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই জাতিকে আবার নেতৃত্ব দেন। শেষে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬