দলীয় সিদ্ধান্ত

খালেদা জিয়ার বিষয়ে এখন থেকে খোঁজখবর জানাবেন ডা. জাহিদ ও রিজভী

৩০ নভেম্বর ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:১১ PM
ডা. জাহিদ হোসেন

ডা. জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন থেকে গণমাধ্যমে ব্রিফ করবেন ডা. জাহিদ হোসেন। এছাড়া অন্যান্য বিষয়ে নিয়ে খোঁজখবর জানাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিএনপির দলিয় সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশনেত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং এ নিয়ে অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬