খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে রয়টার্স

৩০ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
তারেক রহমান ও খালেদা জিয়া

তারেক রহমান ও খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও তারেক রহমানের দেশে না ফেরা বিএনপিকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। রবিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার  একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এই অবনতিশীল শারীরিক অবস্থার খবরটি এসেছে দলের জন্য অত্যন্ত সংবেদনশীল এক সময়ে। গত বছর ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপি আবার নেতৃত্বস্থানীয় রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে এসেছে, এমন অবস্থায় দলের সর্বোচ্চ নেত্রীর অসুস্থতা নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

এতে আরও বলা হয়, খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা ও বিদেশে থাকা তারেক রহমানকে ঘিরে অনিশ্চয়তা বিএনপির অভ্যন্তরে তীব্র সংশয় তৈরি করেছে। দলটি এখন পরবর্তী করণীয় নির্ধারণে কঠিন চাপে রয়েছে। 

ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬