খালেদা জিয়াকে নিয়ে আযম খান

‘এই মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া কিছু বলার নেই’

০১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ PM
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান © টিডিসি সম্পাদিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি থেকে বলা হয়েছে যে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এরইমধ্যে আহমদ আযম বলেছেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ‘ফাইট করছেন’।

তিনি বলেন, ‘বলা যায় তিনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না। এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার খবর জানাবেন জাহিদ হোসেন, বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে বিরত থাকার অনুরোধ

‘এই মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই’, উল্লেখ করে আযম খান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও বলা হয়েছে, ‘অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করুন।’

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬