বিএনপির উপজেলা সভাপতি

ভোট দেওয়ার প্রশ্নে রাসূুল বলেছিলেন— ‘তোমার বাড়ির কাছে যে, বেদীন হলেও তার হক আগে’

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ PM
স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন রেয়াজুল ইসলাম কালু

স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন রেয়াজুল ইসলাম কালু © ভিডিও থেকে নেওয়া

রাসুল হযরত মুহাম্মদ (সা.) নির্বাচনে ‘বাড়ির কাছের’ প্রার্থীকে ভোট দিতে বলেছিলেন বলে মন্তব্য করেছেন নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সম্প্রতি ‍উপজেলায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোট চাইতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৩৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে রেয়াজুল ইসলাম কালুকে বলতে শোনা যায়, ‘তুহিন ভাইকে আপনারা নির্বাচিত...। একটা হাদিসের কথা বললাম না? আল্লাহর রাসুলকে (সা.) জিজ্ঞাসা করেছে তার সাহাবা, হে রাসুল, আমার এলাকায় ভোট চলছে, কাকে ভোট দিব আমি? তখন নাকি দেখে দেখে ভোট হত। তখন (রাসুল সা.) বলেছে যে, তোমার বাড়ির কাছে কে? (উত্তর) অমুক। (রাসুল বলেন) তো ওকে দাও। (সাহাবী) বলছে যে—না হুজুর, সে তো বেদীন। (রাসুল) বলছে, না, হক আগে। আগে হকদারকে দাও।’

রেয়াজুল ইসলাম কালু দাবি করেন, ‘এটা আমার কথা না, আল্লাহর রাসুলের কথা। আমি মাওলানার কাছে শুনেছি এটা, আমার নিজের মনগড়া না। কথা হচ্ছে, আপনাদেরকে এগুলা জিনিস বুঝতে হবে। হকদারের হকটা আগে পূরণ করতে হবে।’

দলের একটি সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্যটি রেয়াজুল ইসলাম কালুরই। তবে এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ নভেম্বর সারাদেশের ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও এ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটি স্থগিত রাখা হয়। ওই সময় গুঞ্জন ছিল, আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সমঝোতা হতে পারে। এ আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়েছেন, জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রাশেদুজ্জামান রাশেদ। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীও ধানের শীষের প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬