জোরপূর্বক রাজনৈতিক সভায় যোগদানের অভিযোগ, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মতবিনিময় সভায় শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছে আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) প্রতিবাদে  ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের দপ্তরের এক পাশ ভাঙচুর করেন।

শিক্ষার্থীরা জানান, গত বুধবার (২৬ নভেম্বর) কলেজ মাঠে বিএনপি প্রার্থী রনির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রনি মিয়ার নেতৃত্বে সেদিন ক্লাস বাতিল করে শিক্ষার্থীদের জোর করে সভায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাদের। শারীরিকভাবে অসুস্থ নারী শিক্ষার্থীকেও বাসায় যেতে না দিয়ে জোরপূর্বক সেখানে বসিয়ে রাখা হয়।

 বিক্ষোভকারীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ, ছাত্রদল নেতা রনি মিয়ার বহিষ্কারসহ ৪ দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 অভিযোগ অস্বীকার করে আজিমউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ অহিদুল ইসলাম বলেন, ‘এম মঞ্জুরুল করিম রনির বাবা প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নান একসময় এই কলেজের শিক্ষক ছিলেন। মনোনয়ন পাওয়ার পর তিনি কলেজে এসে শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন মাত্র। বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে।’

 

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950