ক্রিকেট ম্যাচ চলাকালে স্কুলের টিনসেড ভবনের চাল ভেঙে এক শিক্ষার্থীর মৃত্যু

২৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১১ PM
নিহত রুপক

নিহত রুপক © টিডিসি ফটো

শেরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থীর নাম রুপক (২৮)। শনিবার (২২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর বাজারে ফাইনাল ক্রিকেট ম্যাচ খেলার সময় স্কুলের চাল ধসে চাপা পড়ে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুবার চর ক্রিকেট ফাইনাল ম্যাচ দেখতে অনেকেই টিনসেড ভবনের চালে উঠে খেলা দেখছিলেন। অতিরিক্ত ভর ও ভিড়ের কারণে হঠাৎ করেই টিনসেডের চাল ভেঙে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা রুপকসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রাতে রুপককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রুপক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা এবং নেকজাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শা…
  • ২৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬