কুয়াকাটায় শুঁটকি মৌসুমের প্রস্তুতি জোরদার, পল্লি নির্মাণে ব্যস্ত শ্রমিকরা

১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২২ AM
পল্লি নির্মাণে ব্যস্ত শ্রমিকরা

পল্লি নির্মাণে ব্যস্ত শ্রমিকরা © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় শুঁটকি মৌসুম সামনে রেখে জোরেশোরে চলছে শুঁটকিপল্লি নির্মাণের কাজ। শীতের বাজার ধরতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। প্রায় সাড়ে চার মাসব্যাপী চলা এ মৌসুমে কেমিক্যালমুক্ত শুঁটকি উৎপাদন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেন কুয়াকাটার ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, শুঁটকি তৈরির পল্লিগুলোতে চাং, কাঠামো, ঘর ও দোকান নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। শ্রমিকদের বিশ্রাম নেওয়ারও তেমন সুযোগ নেই। পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন সমানতালে। মাছ ধরার নৌযানগুলো সমুদ্র থেকে ফিরে এলেই শুরু হবে শুঁটকি প্রক্রিয়াজাতের ব্যস্ততা। এতে মৌসুমি কর্মসংস্থানের সুযোগ পাবে এলাকার বহু মানুষ।

আরও পড়ুন: পূর্ণতা পেল না হামজার নৈপুণ্যের রাত!

স্থানীয় শ্রমিক হারুন বলেন, ‘নভেম্বরের শুরুতে শুঁটকি মৌসুম শুরু হয়। তাই এখন দিনরাত পল্লি তৈরির কাজ করছি। নৌকা ভেড়ার পরই শুরু হবে আসল কাজ।’

নারী শ্রমিক সেলিনা বেগম বলেন, ‘একেকটি পল্লি তৈরিতে ১৮–২০ দিন সময় লাগে। আমরা এখানে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত শুঁটকি প্রস্তুত করে থাকি।’

দীর্ঘ দুই দশক ধরে শুঁটকি উৎপাদনকারী ইউসুফ মৃধা বলেন, ‘লইট্ট্যা, ফাইস্যা, ছুরি, ছোট চিংড়ি, পোয়া, রূপচাঁদা, লাক্ষাসহ প্রায় ৩০ প্রজাতির মাছ শুঁটকি করা হয় এবং মৌসুমে কয়েক কোটি টাকার শুঁটকি বিক্রি হয়।’

শুঁটকি ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের এখানে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও কেমিক্যালমুক্ত শুঁটকি প্রস্তুত করা হয়। পর্যটকরা সরাসরি দোকান থেকে কেনেন এবং সারা দেশে অনলাইনে ডেলিভারির মাধ্যমে আমরা শুঁটকি সরবরাহ করি। মান বজায় রাখাই আমাদের অঙ্গীকার।’

এদিকে শুঁটকি প্রস্তুতকারীদের জন্য পরিকল্পিত স্থায়ী জায়গা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি বলেন, ‘যাতে কেউ বিশৃঙ্খলভাবে শুঁটকি না শুকাতে পারে এবং পরিবেশ-স্বাস্থ্য বজায় থাকে, সেজন্য একটি নির্দিষ্ট এলাকা তৈরি করা হচ্ছে। কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত মাছ ধরা পড়লে এ বছর শুঁটকি উৎপাদনে ভালো মৌসুম যাবে এবং শুঁটকির বাজার জমে উঠবে বলে আশা করছেন কুয়াকাটার শুঁটকি ব্যবসায়ী ও শ্রমিকরা।

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950