সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ‘পেট্রল ঢেলে’ আগুন

০২ মার্চ ২০২৬, ০১:২৭ PM
 নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়

নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয় © সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ইউনিয়নের রাইচমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কার্যালয় থেকে আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন দিয়েছে। এতে দলীয় কার্যালয়ে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে কয়েকটি চেয়ার পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। 

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬