গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ PM
রেললাইনের ওপর নিহতের মরদেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্থানীয়দের ভিড়

রেললাইনের ওপর নিহতের মরদেহ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্থানীয়দের ভিড় © টিডিসি

গোপালগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত শাকিল সদ্য এইচএসসি পাস করা একজন শিক্ষার্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। 

গোবরা রেলস্টেশন ম্যানেজার রত্না বেদ্য জানান, আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬