আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত

১৭ অক্টোবর ২০২৫, ০৬:২৭ PM
রেললাইনে পড়ে আছে মরদেহ

রেললাইনে পড়ে আছে মরদেহ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা এক যুবকের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় রেললাইন থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬