কবে থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা জানালেন পরিবেশ উপদেষ্টা 

১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৮ PM
সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

তিনি বলেন, আগমী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

প্রসঙ্গত,  জীববৈচিত্র্য রক্ষা করতে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ১ ফেব্রুয়ারি থেকে গত ৯ মাস পর্যটক ভ্রমনে বিধিনিষেধ দেওয়া হয়। এর আগে ডিসেম্বর ২০২৪ থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিবন্ধনের নিয়ম চালু করে পর্যটক যাতায়াত সীমিত করা হয়।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬