পাঁচ শিক্ষার্থীকে পড়িয়েছে ১৩ শিক্ষক, তবুও সবাই ফেল!

১৯ অক্টোবর ২০২৫, ০৩:২১ AM
মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজ

মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজ © টিডিসি

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মাত্র ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অথচ তাদের পড়ানোর জন্য ছিলেন ১৩ জন শিক্ষক। তবুও কেউই পাস করতে পারেনি। করেছে সবাই ফেল।

গত ১৬ অক্টোবর সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর জানা যায়, মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর সবাই অনুত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: তাহাজ্জুদ নামাজের সময়-নিয়ত-সুরা নিয়ে ৫ প্রশ্ন: শায়খ আহমদুল্লাহ’র উত্তর

স্থানীয়দের অভিযোগ, কলেজে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা এখন আর ক্লাসে নিয়মিত আসে না; বরং সময় কাটায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে ভয়াবহ অবনতি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন— ১৩ জন শিক্ষক থাকা সত্ত্বেও যদি ৫ জন শিক্ষার্থীর একজনকেও পাস করানো না যায়, তবে শিক্ষকরা আসলে কী করছেন?

ট্যাগ: নরসিংদী
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9