২০ দিনেও র‍্যাগিংয়ের বিচার না পেয়ে পুনরায় অভিযোগ জাবি শিক্ষার্থীর

১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ AM
জাবির কেন্দ্রীয় শহীদ মিনার

জাবির কেন্দ্রীয় শহীদ মিনার © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগ কর্তৃক র‍্যাগিংয়ের বিচারের আশ্বাস দেওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও বিচার পাননি এক শিক্ষার্থী। বিচার না পাওয়ায় অভিযোগ পুনরায় বহাল রাখার আবেদন করেছেন চারুকলা বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত রায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বরাবর এ সংক্রান্ত আবেদন করেন তিনি।

অভিযোগপত্রে প্রান্ত রায় বলেন, গত ৮ সেপ্টেম্বর তার উপর সংঘটিত র‍্যাগিং সংক্রান্ত অভিযোগটি বিভাগীয় মীমাংসার আশায় প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এতদিনেও বিভাগ কোন কার্যকর সমাধান করেনি। তাই উক্ত র‍্যাগিং অভিযোগটি পুনরায় বহাল রাখার জন্য আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এর আগে র‍্যাগিংয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত ১৬ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র বিভাগের সভাপতি বরাবর জমা দেওয়া হয়। বিভাগের সভাপতি অভিযোগপত্রটি প্রক্টর অফিসে ফরওয়ার্ড করেন। পরে বিভাগের দুই শিক্ষক বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে অভিযোগ প্রত্যাহার করতে বলায় ভুক্তভোগীরা তা প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু বিভাগ দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় অভিযোগপত্র পুনরায় বহাল রাখার আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী প্রান্ত রায়।

অভিযুক্ত ওই পাঁচ শিক্ষার্থী হলেন- চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের (৪৯ ব্যাচ) ঐশী সরকার অথি, তৃতীয় বর্ষের (৫০ ব্যাচ) প্রমা রাহা, দ্বিতীয় বর্ষের (৫১ ব্যাচ) নোমান, আরিয়ান ও সেজান। এদের মধ্যে অথি বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেছা হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং প্রমা রাহা সহ-সাধারণ সম্পাদক (এজিএস)।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence