পাবনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
সাত দফা দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ

সাত দফা দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ © টিডিসি

সাত দফা দাবিতে পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা শাখার আয়োজনে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ. মো. রকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ. মো. উজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ. রকিবুল হাসান, যুগ্ম সদস্যসচিব তানজীল আবেদীন, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী, কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।

সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে  প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬