পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃ হীত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম আক্কাস আলী।

ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিযহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9