৬ দিনের ব্যবধানে কুমিল্লায় ইউটার্নে এবার প্রাণ গেল প্রবাসীর

২৮ আগস্ট ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
লরিচাপায় নিহত প্রবাসীর মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়

লরিচাপায় নিহত প্রবাসীর মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড় © টিডিসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে এবার লরিচাপায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বেশকিছু দিন আগে ওমান থেকে দেড় মাসের ছুটিতে দেশে আসেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় পদুয়ার বাজার বিশ্বরোডের নতুন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন (৪৫) সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে। তিনি ওমানপ্রবাসী।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার। 

এর আগে গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হন। ওই ঘটনার পর প্রশাসন ইউটার্নটি বন্ধ ঘোষণা করে সদর দক্ষিণ থানার সামনে নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু নতুন ইউটার্নে দুর্ঘটনা ঘটার পর এই ইউটার্ন ঝুঁকিপূর্ণ ও পদুয়ার বাজার ইউটার্ন খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পদুয়ার বাজার ইউটার্ন খুলে দেয় প্রশাসন।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনারোধে নূরজাহানের সামনের ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবারও লরির চাপায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়েছি।’

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬