কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

২২ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
লরির নিচে চাপা পড়া প্রাইভেটকার

লরির নিচে চাপা পড়া প্রাইভেটকার © টিডিসি

কুমিল্লার পদুয়ার বাজারে লরির নিচে চাপা পড়ে স্বামী, স্ত্রী ও দুই ছেলে নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ সময় সিএনজির তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টায় কুমিল্লার পদুয়ার বাজার-সংলগ্ন নুরজাহান হোটেরলের সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লরিটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।  

সদর দক্ষিণ থানার এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬