ফেনীতে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে নিহত ২

২৯ আগস্ট ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
ফেনী জেনারেল হাসপাতাল

ফেনী জেনারেল হাসপাতাল © টিডিসি ফটো

ফেনীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কালিরহাট ও সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে তোফায়েল আহমেদ (৫৫) ও ফাজিলপুরের রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন সোহাগ (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর কালিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে।

এদিন রাত ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তি আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকস্মিক ছুরিকাঘাত করে হত্যা করেছে। এরশাদ কয়েকদিন আগেই কারাগার থেকে বের হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার তাদের মৃত্যু হয়েছে।   

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ আবদুল কাদির বলেন, সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬