স্বর্ণালংকার লুটের পর পালানোর সময় দুই ডাকাত আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু

২৪ আগস্ট ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে আটকের পর স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এরআগে  দুই বাসায় ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানো সময় দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে দুই বাসায় ডাকাতি করে পালানোর সময় দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার  জানান, ডাকাতির অভিযোগে আটকের পরে স্থানীয়দের গণপিটুনিতে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
আ.লীগ-ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, দুই ইউএনও কার্যা…
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬