রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

০৪ জুলাই ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের কাছে শান্তা ফিলিং স্টেশনের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবক আল আমিন (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ঘটনাটি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বৃহস্পতিবার রাতে বলেন, আগের দিন বুধবার রাতে মুগদা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে শান্তা ফিলিং স্টেশনের সামনে এক ব্যক্তির টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় বাসিন্দারা আল আমিনকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ আল আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। আল আমিন রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তাঁর বাবার নাম গুলজার হোসেন।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬