গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত-২

২৫ আগস্ট ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
গাড়ির ধাক্কায়  চূর্ণ-বিচূর্ণ ভ্যান

গাড়ির ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ ভ্যান © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আওহত হয়েছে আরো দুইজন। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন মোল্যা কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে। আহতরা হলেন, একই উপজেলার কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্যা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্যা (২৩)।

ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজনে নিজ বাড়ি তিলছড়া গ্রামে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, আমার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।  

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9