নিখোঁজের প্রায় ৬০ঘন্টা পরে খালে মিললো কিশোরীর মরদেহ 

২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
নিহত কিশোরী

নিহত কিশোরী © সংগৃহীত

পটুয়াখালীর বাউফ‌লে নিখোঁজের প্রায় ৬০ ঘন্টা পর এক কিশোরীর (১৫) মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৩আগস্ট) সকাল নয়টার দিকে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের পাশ থেকে মর‌দেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়া ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের গোয়েন্দা বিভাগসহ একাধিক ইউনিট কাজ করছে।

নিহত কি‌শোরী উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে। তিনি কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন৷ 

নিহতের প‌রিবারের দাবি, তাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো। শুক্রবার থানায় জানালেও অভিযোগ নেয়া হয়নি। 

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত বৃহস্প‌তিবার রাত ২ টার দিকে ভুক্তভোগী ও তার বড় বোন বাসার বাহিরের টয়লেটের উদ্দ্যেশ্যে যান। বড় বোন টয়লেটের ভেতরে যাওয়ার সময় সামনেই দাঁড়িয়ে থাকে ভুক্তভোগী। কিন্তু অল্প সময়ের মধ্যে বের হয়ে ভুক্তভোগীকে দেখতে পায়না তিনি। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান আছে। 

এ বিষ‌য়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার  ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে, ময়না তদ‌ন্তের  জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শিগ্রই এঘটনার রহস্য উদঘাটন হবে এবং সবকিছু বিস্তারিত  জানানো সম্ভব হবে। তবে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9