ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

২৭ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪০ PM
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের শামসুল হকের ছেলে সিএনজিচালক আবদুল মতিন (৪৫) ও একই এলাকার আবদুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্টো পথে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফিজ উদ্দিন নিহত হন। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ গুরুতর আহত সিএনজিচালক আবদুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, ‘উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি কীভাব…
  • ২৩ জুলাই ২০২৬
‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’
  • ২৩ জুলাই ২০২৬
গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা
  • ২৩ জুলাই ২০২৬
রুয়েট শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বাংলা টিফিনকে শো…
  • ২৩ জুলাই ২০২৬
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে কুপ্রস্তাব, অভিযোগ প্রত্যাহারের পর হাসপাতালে…
  • ২৩ জুলাই ২০২৬