গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ

সিইউএফএল এবং কাফকো কারখানা

সিইউএফএল এবং কাফকো কারখানা © সংগৃহীত

গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দুটি বৃহৎ সার কারখানা বন্ধ। গ্যাসের স্বল্পতার কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কারখানা সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সরকারি সিদ্ধান্তের ফলে কারখানা দুটিতে গ্যাসের চাপ কমে যায়। এতে উৎপাদন স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় গত বুধবার (৪ মার্চ) বিকেল থেকে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

সূত্রমতে, সিইউএফএল স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে থাকে। অপরদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে এই উৎপাদন পুরোপুরি স্থগিত রয়েছে।

কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানান, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত চাপ ছাড়া উৎপাদন চালু রাখা ঝুঁকিপূর্ণ। কম চাপের গ্যাসে উৎপাদন চালালে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা বিবেচনায় এবং সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় সার সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন আবার চালু করা হবে এবং বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে।

এ বিষয়ে জানতে কারখানা দুটির কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর আবার চালু করা হলেও রাষ্ট্রায়ত্ত সিইউএফএল কারখানাটি ১২ ঘণ্টাও উৎপাদন চালু রাখতে পারেনি। পরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দফা চালু ও বন্ধের মধ্যে ছিল কারখানাটি। সর্বশেষ আবারও গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

অন্যদিকে কাফকো গত বছরের অক্টোবর মাসে অভ্যন্তরীণ সমস্যার কারণে প্রায় ১৫ দিন উৎপাদন বন্ধ রেখেছিল। এরপর সর্বশেষ গ্যাস সংকটের কারণে আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হলো।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬