ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ PM
জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ইছামতী নদীপাড়ের বৈধ বসতিরা

জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ইছামতী নদীপাড়ের বৈধ বসতিরা © টিডিসি

পাবনার ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে  ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজন বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিন্টু।

বক্তারা বলেন, নব্বই দশক ধরে জন্মের পর থেকে তাদের পূর্বপুরুষরা নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে আসছে। এসব জমি চার চারটি রেকর্ড আছে, এই জমি অবৈধ কেমন করে হয় জানেন না তারা। নদী বাঁচুক মানুষও বাচুঁক, কিন্তু নদীপাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে তা কাম্য নয়। তাদের স্থাপনা জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পরে জেলা প্রশাসক বরাবর দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন নদীপাড়ের বাসিন্দারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬