আড়াই বছর নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরলো ইয়াসিরের মরদেহ

০৫ আগস্ট ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM
নিহত ইয়াসির আরাফাত

নিহত ইয়াসির আরাফাত © টিডিসি

আড়াই বছর আগে নিখোঁজ হওয়া ইয়াসির আরাফাত (১৮) অবশেষে ফিরলেন পরিবারের কাছে—তবে মরদেহ হয়ে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারানো অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইয়াসির কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার 'মরিয়ম হোটেল'-এ রান্নার কাজ করতেন। তবে নিজের পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

গত সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যান ওই যুবক। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন তার কোনো নাম-পরিচয় মিলছিল না। পরে তার ছবি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইয়াসিরের পরিবার বিষয়টি জানতে পারে। ছবি দেখে সন্দেহ হলে উখিয়া থানা পুলিশের মাধ্যমে আনোয়ারা থানায় যোগাযোগ করেন তারা। মঙ্গলবার সকালে ইয়াসিরের স্বজনরা আনোয়ারা থানায় এসে মরদেহ দেখে তাকে শনাক্ত করেন। আনুষ্ঠানিকতা শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

পরিবার জানায়, আড়াই বছর আগে ইয়াসির হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই থেকে তারা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। কোথাও সঠিক পরিচয় না থাকায় কেউই তাকে চিনতে পারেনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘পরিবার আজ সকালে থানায় এসেছিল। তারা লাশ শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’  এরপর লাশ নিয়ে স্বজনরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাতেই জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950