চোর সন্দেহে কাটা হলো অটোচালকের পায়ের রগ, দুই ভাই গ্রেপ্তার

২৯ জুলাই ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM
চোর সন্দেহে কাটা হলো অটোচালকের পায়ের রগ,

চোর সন্দেহে কাটা হলো অটোচালকের পায়ের রগ, © টিডিসি

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। গতকাল সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুমিজি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশা চালকের নাম নিজাম উদ্দিন ওরফে আব্দুল মান্নান (৩২)। তিনি উপজেলার বরুমছড়া ইউনিয়নের শাহ মাজার বাড়ির বাসিন্দা আবু শামার পুত্র।

ঘটনার দিন আহত ব্যক্তির ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন— বরুমছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্দারো বাড়ির মৃত শামসুল আলমের ছেলে মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাটারি চুরির সন্দেহে নিজামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় মনছুর ও তার স্বজনেরা। একপর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং ডান পায়ের রগ কেটে দেয়। এ ঘটনা ঘটে রোববার দিবাগত রাত ৩টার দিকে বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায়। পরে খবর পেয়ে নিজামের ভাই নাজিম উদ্দিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানান, চোর সন্দেহে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, আহত যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং পায়ের রগ কাটা অবস্থায় ছিলেন।

আহতের ভাই নাজিম উদ্দিন বলেন, ’দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ভাইয়ের ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মামলার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9